কিশোর অপরাধ, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধে নওগাঁ জেলা পুলিশ সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে। নওগাঁর পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গত ২ অক্টোবর বিকেল থেকে জেলার বিভিন্ন স্থানে এ অভিযান শুরু হয়।
অভিযানের প্রথম দিনেই অপ্রাপ্তবয়স্ক কিশোরদের চালিত ১৩টি মোটরসাইকেল আটক করেছে পুলিশ। আটক প্রতিটি মোটরসাইকেলের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের এবং জরিমানা করা হয়েছে।
এদিকে নওগাঁ সদর উপজেলার শহরের বিভিন্ন স্থান থেকে ১০ জন অপ্রাপ্তবয়স্ক কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। পরবর্তীতে তাদের অভিভাবকদের জিম্মায় মুচলেকা গ্রহণের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে বলা হয়েছে, অপ্রাপ্তবয়স্ক সন্তানদের কখনো মোটরসাইকেল চালানোর অনুমতি দেওয়া উচিত নয়। এতে সড়ক দুর্ঘটনার পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে।
কিশোর অপরাধ, ইভটিজিং কিংবা কিশোর গ্যাং-সংক্রান্ত কোনো তথ্য, সংবাদ বা ছবি নওগাঁ জেলার কোথাও পাওয়া গেলে তা পুলিশ সুপারের হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জের কাছে পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছে জেলা পুলিশ।
তথ্য প্রদানের হটলাইন:
হ্যালো এসপি নওগাঁ
০১৩২০১২৩৫০১(হোয়াটসঅ্যাপ মেসেজ)
জনস্বার্থে কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশের এ বিশেষ অভিযানে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন