Nagorik Somoy News

ধামইরহাটে করলা ক্ষেতে ছাগল যাওয়া নিয়ে সংঘর্ষে প্রাণহানি রাতভর অভিযানে চাকুসহ গ্রেপ্তার ৭

ছবি : নাগরিক সময়

নওগাঁর ধামইরহাট উপজেলায় পূর্বশত্রুতা ও করলা ক্ষেতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আবুল কাশেম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পরপরই নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে নওগাঁ জেলা পুলিশের এক চৌকস টিম জয়পুরহাটের পাঁচবিবি থানার বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত এজাহারনামীয় সাত আসামিকে গ্রেপ্তার করেছে। অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাকু উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ অক্টোবর বিকেলে ধামইরহাট উপজেলার বড়শিবপুর (মাস্টারপাড়া) গ্রামে করলা ক্ষেতে ছাগল প্রবেশ করাকে কেন্দ্র করে আবুল কাশেম ও রনি পক্ষের মধ্যে বাকবিতণ্ডা থেকে মারামারির সূত্রপাত হয়। সংঘর্ষে আবুল কাশেমের পক্ষের পাঁচজন গুরুতর আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আবুল কাশেমের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী মারাত্মক আহত অবস্থায় বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং অন্য আহতরা জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর নিহত আবুল কাশেমের ছেলে আবু সাঈদ হোসেন বাদী হয়ে ধামইরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ধামইরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস দল পাঁচবিবি এলাকায় ঝটিকা অভিযান চালায়। রাতভর পরিচালিত অভিযানে এজাহারনামীয় প্রধান আসামি মোঃ রাকিবুল ইসলাম রনিসহ (২৮) সাতজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অন্য আসামিরা হলেন—মোঃ আব্দুল হাকিম (৬০), মোঃ কফিল উদ্দিন (৬৫), মোছাঃ আকলিমা বেগম (৩৫), মোছাঃ হামিদা বেগম (৩৮), মোছাঃ ফরিদা বেগম (৫০) ও মোছাঃ জিয়াসমিন বেগম (২১)। তারা সবাই ধামইরহাটের বড়শিবপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ধামইরহাটে করলা ক্ষেতে ছাগল যাওয়া নিয়ে সংঘর্ষে প্রাণহানি রাতভর অভিযানে চাকুসহ গ্রেপ্তার ৭

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x