Nagorik Somoy News

সাপাহারে কৃষকের পাঁচ কাঠা জমির সবজি কেটে দিল দুর্বৃত্তরা ২০ হাজার টাকার ক্ষতির আশঙ্কা

ছবি : নাগরিক সময়

নওগাঁর সাপাহার উপজেলার শিমলডাঙ্গা রামাশ্রম পুলেরপাড় গ্রামে দুরুল হুদা নামে এক কৃষকের পাঁচ কাঠা জমির বিভিন্ন জাতের সবজি কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২ অক্টোবর) গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে কৃষকের প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ভুক্তভোগী কৃষক দুরুল হুদা ওই গ্রামের মৃত মনছুর আলীর ছেলে। তিনি জানান, নিজের পাঁচ কাঠা জমিতে পুঁইশাক, ধুমা, করলা, শিম, কুশর, পাট ও কচুসহ বিভিন্ন ধরনের সবজি চাষ করেছিলেন। শুক্রবার মধ্যরাতে কে বা কারা তাঁর সবজি ক্ষেতে প্রবেশ করে গাছগুলো কেটে ফেলে। এতে ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।

শনিবার সকালে জমিতে গিয়ে সবজি গাছ কাটা অবস্থায় দেখতে পান তিনি। পরে বিষয়টি স্থানীয়দের জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

কৃষক দুরুল হুদা বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে তা তিনি নিশ্চিত নন। তবে জমিতে ছাগল চরাতে নিষেধ করায় কয়েকজন ব্যক্তি তাঁর ফসল নষ্ট করার হুমকি দিয়ে আসছিলেন। পূর্বশত্রুতার জেরে, নাকি অন্য কোনো কারণে এ ঘটনা ঘটানো হয়েছে, তা তিনি জানেন না।

তিনি আরও জানান, সবজি চাষের ওপর নির্ভর করেই তাঁর সংসারের আয়ের একটি অংশ আসে। রাতের আঁধারে এভাবে ফসল নষ্ট করায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এতে তাঁর আনুমানিক ২০ হাজার টাকার ক্ষতি হতে পারে।

এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষক।

স্থানীয় কৃষকদের মতে, এ ধরনের ঘটনায় কৃষকের পরিশ্রম ও আর্থিক বিনিয়োগ নষ্ট হওয়ার পাশাপাশি ভবিষ্যতে কৃষিকাজে অনিশ্চয়তা তৈরি হতে পারে। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

সাপাহারে কৃষকের পাঁচ কাঠা জমির সবজি কেটে দিল দুর্বৃত্তরা ২০ হাজার টাকার ক্ষতির আশঙ্কা

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x