Nagorik Somoy News

কেরানীগঞ্জে চার শতাধিক হাফেজের অংশগ্রহণে ৫ম বার্ষিক হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি : নাগরিক সময়

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কেরানীগঞ্জে সম্পন্ন হয়েছে মারকাযুত তাহসিন ফাউন্ডেশন বাংলাদেশের ‘৫ম বার্ষিক হিফজুল কোরআন প্রতিযোগিতা–২০২৬’।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকার ঐতিহ্যবাহী আল-মা‘হাদুল ইসলামী লি-তাহফিযীল কোরআন মাদরাসা প্রাঙ্গণে দিনব্যাপী এই কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কেরানীগঞ্জের বিভিন্ন প্রান্তের ৬০টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত চার শতাধিক প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটি মূলত ৫ পারা, ১০ পারা, ২০ পারা এবং হুসনে সওত (সুন্দর কণ্ঠের তিলাওয়াত)—এই চারটি পৃথক বিভাগে বিভক্ত ছিল। সকাল থেকে গভীর মনোযোগ ও ভাবগাম্ভীর্যের সঙ্গে বিচারকগণ পুঙ্খানুপুঙ্খভাবে শিক্ষার্থীদের তিলাওয়াতের মান ও হিফজের পারদর্শিতা মূল্যায়ন করেন।

প্রতিযোগিতার সার্বিক বিচার কার্যে দায়িত্ব পালন করেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (কওমী মাদরাসা শিক্ষা বোর্ড) এবং হুফ্ফাজুর কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের প্রখ্যাত বিচারকমণ্ডলী। তাঁদের কঠোর ও নিরপেক্ষ মূল্যায়নের ভিত্তিতে প্রতিটি গ্রুপের সেরা বিজয়ীদের নির্বাচন করা হয়।

প্রতিযোগিতা শেষে আসর নামাজের পর আয়োজিত হয় আকর্ষণীয় পুরস্কার বিতরণী ও সনদ হস্তান্তর পর্ব। এতে প্রতিটি বিভাগে প্রথম থেকে দশম স্থান লাভ করা বিজয়ী হাফেজদের হাতে ক্রেস্ট, আকর্ষণীয় উপহার সামগ্রী ও সনদ তুলে দেওয়া হয়। পাশাপাশি ১১তম থেকে ২০তম অবস্থান অর্জনকারীদের মাঝে বিশেষ সম্মাননা সনদ বিতরণ করা হয়। এ ছাড়া অনুষ্ঠানে ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা এবং কেন্দ্রীয় কমিটির সদস্যদের বিশেষ সম্মাননা স্মারকে ভূষিত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও বেফাকের সিনিয়র পরিদর্শক মাওলানা আতিকুর রহমান ভূঁইয়া, উপদেষ্টা ও ইমামবাড়ী মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল আলী কিশোরগঞ্জী, প্রতিষ্ঠাতা সভাপতি শায়খুল হুফ্ফাজ মাওলানা জুনাইদ আল হাবিব, মহাসচিব মাওলানা শাব্বীর হাসান আল হাদীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিশিষ্ট উলামায়ে কেরাম ও গুণী শিক্ষকমণ্ডলী।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, উদীয়মান কোমলমতি শিক্ষার্থীদের কোরআন হিফজ ও তিলাওয়াতের প্রতি আগ্রহ সৃষ্টি, তরুণ হাফেজদের উৎসাহিত করা এবং সমাজে কোরআন চর্চার আবহাওয়া ফুটিয়ে তোলাই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য।

পরিশেষে বিজয়ী ও অংশগ্রহণকারী সকল হাফেজদের সাফল্য কামনা এবং দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনায় দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

কেরানীগঞ্জে চার শতাধিক হাফেজের অংশগ্রহণে ৫ম বার্ষিক হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x