Nagorik Somoy News

রামেরকান্দায় খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

ছবি : নাগরিক সময়

কেরানীগঞ্জের রামেরকান্দায় খালের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে তিনটি বড় ভবনসহ বেশ কয়েকটি অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুকের নেতৃত্বে বুলডোজার দিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।

এ সময় খালের জায়গায় নির্মিত তিনটি বড় ভবনসহ বিভিন্ন অবৈধ কাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি তাঁতী মার্কেট, তমিজউদ্দীন প্রেসসহ কয়েকটি স্থাপনার মালিককে আগামী সাত দিনের মধ্যে নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, খালের স্বাভাবিক গতিপথ ও পানিপ্রবাহ ফিরিয়ে আনতে দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

রামেরকান্দায় খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কেরানীগঞ্জের রামেরকান্দায় খালের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে তিনটি বড় ভবনসহ বেশ কয়েকটি অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুকের নেতৃত্বে বুলডোজার দিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।

এ সময় খালের জায়গায় নির্মিত তিনটি বড় ভবনসহ বিভিন্ন অবৈধ কাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি তাঁতী মার্কেট, তমিজউদ্দীন প্রেসসহ কয়েকটি স্থাপনার মালিককে আগামী সাত দিনের মধ্যে নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, খালের স্বাভাবিক গতিপথ ও পানিপ্রবাহ ফিরিয়ে আনতে দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Nagorik Somoy News

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x