উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোহাম্মদ সাদী :, কেরানীগঞ্জ প্রতিনিধি ||
কেরানীগঞ্জের রামেরকান্দায় খালের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে তিনটি বড় ভবনসহ বেশ কয়েকটি অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুকের নেতৃত্বে বুলডোজার দিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।এ সময় খালের জায়গায় নির্মিত তিনটি বড় ভবনসহ বিভিন্ন অবৈধ কাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি তাঁতী মার্কেট, তমিজউদ্দীন প্রেসসহ কয়েকটি স্থাপনার মালিককে আগামী সাত দিনের মধ্যে নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।উপজেলা প্রশাসন জানিয়েছে, খালের স্বাভাবিক গতিপথ ও পানিপ্রবাহ ফিরিয়ে আনতে দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।অভিযান চলাকালে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।