Nagorik Somoy News

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে হেরোইনসহ আটক দুই

ছবি : নাগরিক সময়

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৯ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। পরে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী চলমান কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, সকাল ৯:০০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপি থেকে ডগ স্কোয়াডসহ বিজিবি’র একটি বিশেষ টহল দল অভিযান শুরু করে। সীমান্ত মেইন পিলার ১৮৪ থেকে প্রায় ৭ কিলোমিটার বাংলাদেশের ভেতরে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের কানসাট মধ্যবাজার সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে দুই কারবারিকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন:

১. মোঃ আতাউর রহমান (৫০) — পিতা: মৃত সমশের আলী

২. মোঃ নুরুল ইসলাম বাবু (৪২) — পিতা: মৃত তোফাজ্জল হক

(উভয়ের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার রসুলপুর গ্রামে।)

আটক করার পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচালনায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে দুই আসামির প্রত্যেককে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া বিজিবি’র অভিযানে জব্দকৃত ৯ গ্রাম হেরোইন ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি জানান, "দেশের যুবসমাজ ও তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে কাজ করছে। সীমান্ত এলাকায় মাদক ও সব ধরনের চোরাচালান বন্ধে বিজিবি’র কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে হেরোইনসহ আটক দুই

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x