উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাহিদুল ইসলাম ফরহাদ :, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ||
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৯ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। পরে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী চলমান কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।বিজিবি সূত্র জানায়, সকাল ৯:০০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপি থেকে ডগ স্কোয়াডসহ বিজিবি’র একটি বিশেষ টহল দল অভিযান শুরু করে। সীমান্ত মেইন পিলার ১৮৪ থেকে প্রায় ৭ কিলোমিটার বাংলাদেশের ভেতরে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের কানসাট মধ্যবাজার সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে দুই কারবারিকে আটক করা হয়।আটককৃত ব্যক্তিরা হলেন:১. মোঃ আতাউর রহমান (৫০) — পিতা: মৃত সমশের আলী২. মোঃ নুরুল ইসলাম বাবু (৪২) — পিতা: মৃত তোফাজ্জল হক(উভয়ের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার রসুলপুর গ্রামে।)আটক করার পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচালনায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে দুই আসামির প্রত্যেককে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া বিজিবি’র অভিযানে জব্দকৃত ৯ গ্রাম হেরোইন ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি জানান, "দেশের যুবসমাজ ও তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে কাজ করছে। সীমান্ত এলাকায় মাদক ও সব ধরনের চোরাচালান বন্ধে বিজিবি’র কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"