Nagorik Somoy News

রাখিব চারপাশ পরিষ্কার করিবো ডেঙ্গু প্রতিকার চাঁপাইনবাবগঞ্জে পৌরসভার বিশেষ অভিযান ও মশক নিধন

ছবি : নাগরিক সময়

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার বংশবৃদ্ধি রোধ এবং সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশেষ অভিযান ও মশক নিধন কর্মসূচি পরিচালনা করেছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ‘রাখিব চারপাশ পরিষ্কার, করিবো ডেঙ্গু প্রতিকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ স্থানে দিনব্যাপী এ সমন্বিত কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির সূচনায় শহরজুড়ে একটি সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে পৌরসভা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত আলোচনা সভা।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মামুন-অর-রশীদ বলেন, "ডেঙ্গু প্রতিরোধে কেবল পৌরসভার কার্যক্রমই যথেষ্ট নয়, প্রতিটি নাগরিককে নিজ নিজ বাসাবাড়ি, ছাদ, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন জমা পানি না থাকে, সে বিষয়ে সবাইকে নিজ থেকে উদ্যোগী ও সচেতন হতে হবে।

অনুষ্ঠানে পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উপস্থিত ছিলেন:

নির্বাহী প্রকৌশলী: মোঃ তৌফিকুর ইসলাম

শহর পরিকল্পনাবিদ: ইমরান হোসেন

হিসাবরক্ষণ কর্মকর্তা: আহসান হাবিব

পৌর কর্মচারী সংসদ: সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খানসহ পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অভিযান চলাকালে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আধুনিক স্প্রে মেশিনের সাহায্যে মশার ওষুধ ছিটানো হয়। পাশাপাশি জমে থাকা পানি অপসারণ ও বর্জ্য পরিষ্কারে বিশেষ টিম কাজ করে। এছাড়া পুরো পৌর এলাকায় নাগরিকদের ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দিয়ে মাইকিং ও প্রাচারপত্র বিতরণ করা হয়।

পৌরসভা কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে এই বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

রাখিব চারপাশ পরিষ্কার করিবো ডেঙ্গু প্রতিকার চাঁপাইনবাবগঞ্জে পৌরসভার বিশেষ অভিযান ও মশক নিধন

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x