Nagorik Somoy News

জিনজিরায় জামায়াতে ইসলামীর মাসব্যাপী দাওয়াতি গণসংযোগের সূচনা

ছবি : নাগরিক সময়

ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা বাস রোড এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মাসব্যাপী দাওয়াতি গণসংযোগ কর্মসূচির সূচনা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় জিনজিরা বাস রোড এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় এবং দাওয়াতি কার্যক্রমে অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেরানীগঞ্জ মডেল থানা সেক্রেটারি ও জিনজিরা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী শহিদুল ইসলাম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কেরানীগঞ্জ মডেল থানার আমির আব্দুর রহিম মজুমদারসহ স্থানীয় নেতাকর্মীরা।

এ সময় নেতারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুসংগঠিত ও সুশৃঙ্খল রাজনৈতিক সংগঠন। সংগঠনের আদর্শ, নীতি ও কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের কাছে তুলে ধরতেই মাসব্যাপী এ দাওয়াতি গণসংযোগ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বক্তারা আরও বলেন, মানুষের মাঝে ইসলামী মূল্যবোধ ও নৈতিকতার বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি সংগঠনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরি করাও এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।

আয়োজকরা জানান, জিনজিরা বাস রোড থেকে শুরু হওয়া এ দাওয়াতি গণসংযোগ কর্মসূচি আগামী এক মাস দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় পরিচালিত হবে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

জিনজিরায় জামায়াতে ইসলামীর মাসব্যাপী দাওয়াতি গণসংযোগের সূচনা

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x