উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোহাম্মদ সাদী :, কেরানীগঞ্জ প্রতিনিধি ||
ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা বাস রোড এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মাসব্যাপী দাওয়াতি গণসংযোগ কর্মসূচির সূচনা করা হয়েছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় জিনজিরা বাস রোড এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় এবং দাওয়াতি কার্যক্রমে অংশ নেন।কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেরানীগঞ্জ মডেল থানা সেক্রেটারি ও জিনজিরা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী শহিদুল ইসলাম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কেরানীগঞ্জ মডেল থানার আমির আব্দুর রহিম মজুমদারসহ স্থানীয় নেতাকর্মীরা।এ সময় নেতারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুসংগঠিত ও সুশৃঙ্খল রাজনৈতিক সংগঠন। সংগঠনের আদর্শ, নীতি ও কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের কাছে তুলে ধরতেই মাসব্যাপী এ দাওয়াতি গণসংযোগ কর্মসূচির আয়োজন করা হয়েছে।বক্তারা আরও বলেন, মানুষের মাঝে ইসলামী মূল্যবোধ ও নৈতিকতার বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি সংগঠনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরি করাও এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।আয়োজকরা জানান, জিনজিরা বাস রোড থেকে শুরু হওয়া এ দাওয়াতি গণসংযোগ কর্মসূচি আগামী এক মাস দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় পরিচালিত হবে।