Nagorik Somoy News

চিকিৎসক না হয়েও প্রেসক্রিপশন লেখার অভিযোগ পঞ্চগড়ে ফার্মেসি মালিককে জরিমানা

ছবি : নাগরিক সময়

পদার্থবিজ্ঞানে পড়াশোনা করেও চিকিৎসক পরিচয়ে রোগীদের প্রেসক্রিপশন লেখার অভিযোগে পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজারের এক ফার্মেসি মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে জগদল বাজারে অভিযান পরিচালনা করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা। এ সময় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফরোজা বেগম রিনা এবং সদর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফার্মেসির মালিক রোকসানা আক্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করেছেন। চিকিৎসক না হয়েও তিনি দীর্ঘদিন ধরে রোগীদের বিভিন্ন ধরনের ওষুধ, এমনকি অ্যান্টিবায়োটিক দেওয়ার পাশাপাশি প্রেসক্রিপশন লিখে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, গত ১৪ আগস্ট সাত মাসের এক অন্তঃসত্ত্বা নারীকে চিকিৎসা দেওয়ার পর তার জন্য প্রেসক্রিপশনও লিখে দেন রোকসানা আক্তার। পরে ওই নারীর গর্ভের সন্তান মারা যায় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

এ ঘটনার পর সংবাদ প্রকাশ ও অভিযোগের ভিত্তিতে প্রশাসনের পক্ষ থেকে ওই ফার্মেসিতে অভিযান চালানো হয়। অভিযানে অনুমোদন ছাড়াই বিভিন্ন রোগ নির্ণয় পরীক্ষার বিজ্ঞাপন পাওয়া যায়। সংশ্লিষ্টদের দাবি, চিকিৎসক না হয়েও প্রেসক্রিপশন লেখার অভিযোগেরও সত্যতা পাওয়া যায়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা জানান, অভিযানের সময় বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষার বিজ্ঞাপন পাওয়া গেলেও এসব পরীক্ষা পরিচালনার অনুমোদনের কোনো কাগজপত্র দেখাতে পারেননি ফার্মেসি মালিক।

পরে অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্ধারিত জরিমানা পরিশোধ না করলে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানান ইউএনও।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

চিকিৎসক না হয়েও প্রেসক্রিপশন লেখার অভিযোগ পঞ্চগড়ে ফার্মেসি মালিককে জরিমানা

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x