Nagorik Somoy News

ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে সাফল্য পোরশা থানার এএসআই তৌহিদুল পেলেন বিশেষ সম্মাননা

এএসআই (নিরস্ত্র) মোঃ তৌহিদুল ইসলামকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে ছবি: নাগরিক সময়

সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নওগাঁর পোরশা থানায় কর্মরত এএসআই (নিরস্ত্র) মোঃ তৌহিদুল ইসলামকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।

দায়িত্ব পালনে পেশাদারিত্ব, আন্তরিকতা, দক্ষতা ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ সোমবার (৩১ আগস্ট) নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম এএসআই মোঃ তৌহিদুল ইসলামের হাতে এ বিশেষ সম্মাননা তুলে দেন।

এ সময় পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম দায়িত্ব পালনে এএসআই তৌহিদুল ইসলামের দক্ষতা ও আন্তরিকতার প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যতেও একইভাবে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তাকে উৎসাহিত করেন।

নওগাঁ জেলা পুলিশ জানায়, দায়িত্ব পালনে দক্ষতা ও সাফল্যের যথাযথ স্বীকৃতি পুলিশ সদস্যদের কর্মস্পৃহা বৃদ্ধি করে। একই সঙ্গে এ ধরনের সম্মাননা অন্যান্য পুলিশ সদস্যদেরও পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে উৎসাহিত করবে।

নওগাঁ জেলা পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে ভবিষ্যতেও আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে সাফল্য পোরশা থানার এএসআই তৌহিদুল পেলেন বিশেষ সম্মাননা

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x