উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ মমিন আলী , নওগাঁ প্রতিনিধি : ||
সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নওগাঁর পোরশা থানায় কর্মরত এএসআই (নিরস্ত্র) মোঃ তৌহিদুল ইসলামকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।দায়িত্ব পালনে পেশাদারিত্ব, আন্তরিকতা, দক্ষতা ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ সোমবার (৩১ আগস্ট) নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম এএসআই মোঃ তৌহিদুল ইসলামের হাতে এ বিশেষ সম্মাননা তুলে দেন।এ সময় পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম দায়িত্ব পালনে এএসআই তৌহিদুল ইসলামের দক্ষতা ও আন্তরিকতার প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যতেও একইভাবে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তাকে উৎসাহিত করেন।নওগাঁ জেলা পুলিশ জানায়, দায়িত্ব পালনে দক্ষতা ও সাফল্যের যথাযথ স্বীকৃতি পুলিশ সদস্যদের কর্মস্পৃহা বৃদ্ধি করে। একই সঙ্গে এ ধরনের সম্মাননা অন্যান্য পুলিশ সদস্যদেরও পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে উৎসাহিত করবে।নওগাঁ জেলা পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে ভবিষ্যতেও আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।