নিজের নতুন সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’-এর প্রচারণায় গিয়ে দক্ষিণ ভারতীয় তারকা থালাপতি বিজয়ের কাজের প্রতি নিষ্ঠা ও দায়িত্ববোধের প্রশংসা করেছেন কন্নড় সুপারস্টার যশ।
সম্প্রতি চেন্নাইয়ে ‘টক্সিক’ সিনেমার প্রচারণার এক অনুষ্ঠানে উপস্থিত ভক্তদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে বিজয়ের প্রতি নিজের মুগ্ধতার কথা জানান যশ।
যশ বলেন, বিজয়ের কাছ থেকে তারা দীর্ঘদিন ধরেই অনেক কিছু শিখেছেন। কাজের প্রতি তাঁর একাগ্রতা এবং মানুষের ভালোবাসা অর্জনের বিষয়টি বিশেষভাবে প্রশংসার দাবি রাখে বলেও মন্তব্য করেন তিনি।
যশের ভাষ্য অনুযায়ী, জনগণ বিজয়কে যে দায়িত্ব ও সম্মান দিয়েছেন, তিনি তা গুরুত্বের সঙ্গে পালন করছেন। তাঁর মধ্যে থাকা শৃঙ্খলা ও কাজের প্রতি নিষ্ঠাও প্রশংসনীয় বলে উল্লেখ করেন যশ।
‘টক্সিক’ এবং বিজয়ের ‘জন নায়গান’ সিনেমার প্রযোজক কে ভেঙ্কট নারায়ণার কথাও অনুষ্ঠানে তুলে ধরেন যশ। তিনি জানান, প্রযোজকের কাছ থেকে নিয়মিত বিজয়ের রাজনৈতিক কর্মকাণ্ড ও মানুষের জন্য তাঁর কাজ করার বিষয়ে জানতে পারেন।
যশ বলেন, জনগণের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সম্মানের প্রতিদান দেওয়াও একজন শিল্পীর দায়িত্ব। বিজয় বর্তমানে তামিলনাড়ুর মানুষের জন্য সেই দায়িত্ব পালনের চেষ্টা করছেন বলে মন্তব্য করেন তিনি।
এদিকে আগামী ২৬ আগস্ট হিন্দি ও দক্ষিণ ভারতের বিভিন্ন ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ সিনেমাটির।
গীতু মোহনদাস পরিচালিত সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন যশ। এতে তাঁর সঙ্গে রয়েছেন নয়নতারা, কিয়ারা আদভানি, রুক্মিণী বসন্ত, তারা সুতারিয়া ও হুমা কুরেশি।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন