Nagorik Somoy News

কেরানীগঞ্জে শ্যামল বাংলা ফ্রি মেডিকেল সেন্টারের উদ্বোধন

ছবি : নাগরিক সময়

ঢাকার কেরানীগঞ্জে সাধারণ ও অসহায় মানুষের জন্য কম খরচে ও বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে ‘শ্যামল বাংলা ফ্রি মেডিকেল সেন্টার’-এর উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার তারানগর এলাকায় শ্যামল বাংলা রিসোর্টে কেরানীগঞ্জ সার ফাউন্ডেশনের আয়োজনে এ মেডিকেল সেন্টারের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মো. তৌফিক হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. তৌহিদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা জামায়াতে ইসলামীর আমির মো. আব্দুর রহিম, ঢাকা জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আবু ফাত্তাহ মোহাম্মদ তূর্য, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে ডা. তৌহিদ হাসান বলেন, কেরানীগঞ্জের গরিব ও অসহায় মানুষকে চিকিৎসাসেবা নিতে যেন বুড়িগঙ্গা নদী পেরিয়ে ঢাকায় যেতে না হয়, সেই লক্ষ্যেই শ্যামল বাংলা ফ্রি মেডিকেল সেন্টারের যাত্রা শুরু করা হয়েছে।

তিনি জানান, ক্যান্সার আক্রান্ত রোগীদের বিশেষ ছাড়ে চিকিৎসাসেবা দেওয়া হবে। পাশাপাশি অসচ্ছল রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থা থাকবে।

মেডিকেল সেন্টারটিতে মেডিসিন, সার্জারি, গাইনি, ইউরোলজি, নেফ্রোলজি, চক্ষু, দন্ত ও শিশু বিভাগসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়া হবে।

এ সময় ডা. তৌহিদ হাসান বলেন, কেরানীগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে ভবিষ্যতে উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হবে।

শুরুতে এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, কেরানীগঞ্জের নিম্নআয়ের ও অসহায় মানুষের জন্য এ ধরনের চিকিৎসাসেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

কেরানীগঞ্জে শ্যামল বাংলা ফ্রি মেডিকেল সেন্টারের উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x