Nagorik Somoy News

ভোলায় চিকিৎসক-নার্সদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

ছবি : নাগরিক সময়

ভোলায় Day Care Approach (DCA)-এর ওপর চিকিৎসক, নার্স ও মিডওয়াইফদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকালে ভোলা জেলা সিভিল সার্জন কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। ইউনিসেফ, বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত প্রশিক্ষণে চিকিৎসক, নার্স ও মিডওয়াইফরা অংশ নেন।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ভোলার সিভিল সার্জন ডা. মুহাম্মদ মনিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান।

প্রশিক্ষণে Day Care Approach-এর মাধ্যমে রোগীদের প্রয়োজনীয় সেবা প্রদান, সেবার মানোন্নয়ন এবং স্বাস্থ্যসেবায় সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালাটি দুই দিনব্যাপী চলবে। এতে জেলার বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের চিকিৎসক, নার্স ও মিডওয়াইফরা অংশগ্রহণ করছেন।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ভোলায় চিকিৎসক-নার্সদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

ভোলায় Day Care Approach (DCA)-এর ওপর চিকিৎসক, নার্স ও মিডওয়াইফদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকালে ভোলা জেলা সিভিল সার্জন কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। ইউনিসেফ, বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত প্রশিক্ষণে চিকিৎসক, নার্স ও মিডওয়াইফরা অংশ নেন।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ভোলার সিভিল সার্জন ডা. মুহাম্মদ মনিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান।

প্রশিক্ষণে Day Care Approach-এর মাধ্যমে রোগীদের প্রয়োজনীয় সেবা প্রদান, সেবার মানোন্নয়ন এবং স্বাস্থ্যসেবায় সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালাটি দুই দিনব্যাপী চলবে। এতে জেলার বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের চিকিৎসক, নার্স ও মিডওয়াইফরা অংশগ্রহণ করছেন।

Nagorik Somoy News

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x