বুধবার, ১৯ আগস্ট ২০২৬
Nagorik Somoy News

কাঁচপুর ইউনিয়নের উন্নয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা লায়ন মুহাম্মদ রাজা রহমানের

বিশিষ্ট সমাজসেবক ও তরুণ নেতা লায়ন মুহাম্মদ রাজা রহমান

আসন্ন কাঁচপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নজুড়ে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও এলাকার কাঙ্ক্ষিত উন্নয়নের বার্তা নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও তরুণনেতা লায়ন মুহাম্মদ রাজা রহমান। 

একজন সৎ, শিক্ষিত ও আদর্শবান মানুষ হিসেবে তিনি কাঁচপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের সুখে-দুঃখে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে লায়ন মুহাম্মদ রাজা রহমান এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিতভাবে কাজ করে আসছেন। 

সাধারণ মানুষের বিপদে-আপদে সবসময় তাঁকে পাশে পাওয়া গেছে। এলাকার সর্বস্তরের জনতা তাঁকে একজন যোগ্য ও জনবান্ধব নেতা হিসেবে দেখতে চান।আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নিজের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও ইশতেহার তুলে ধরে লায়ন মুহাম্মদ রাজা রহমান।বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্গীকার ব্যক্ত করেছেন। 

তাঁর প্রধান অঙ্গীকারগুলোর মধ্যে রয়েছে:উন্নত সড়ক ব্যবস্থা:যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ও অনুন্নত রাস্তাগুলোর দ্রুত সংস্কার।শিক্ষার মান উন্নয়ন: শিক্ষার পরিবেশ উন্নত করা এবং ঝরে পড়া রোধে বিশেষ পদক্ষেপ গ্রহণ।স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ: সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ও প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।

বিশুদ্ধ পানি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা: জলাবদ্ধতা দূরীকরণ এবং সুপেয় পানির সুব্যবস্থা নিশ্চিত করা।নারী, যুব ও ক্রীড়া উন্নয়ন: যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার সুযোগ বৃদ্ধি এবং নারী অধিকার ও আত্মকর্মসংস্থান সৃষ্টি।লায়ন মোহাম্মদ রাজা রহমানের এডুকেশন: বিএ (অনার্স) ইন ইকোনমিক্স, আলীগড় মুসলিম ইউনিভার্সিটি (AMU) , ইন্ডিয়া।

এমবিএ ইন ফিন্যান্স, দারুল ইহসান ইউনিভার্সিটি (DIU), ঢাকা,মার্চেন্ডাইজিং স্টাডিজ, ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন ডিজাইন (NIFD), ঢাকা।বেসিক ও অ্যাডভান্সড আরবি ভাষা শিক্ষা, অ্যারাবিক ডিপার্টমেন্ট, ঢাকা ইউনিভার্সিটি (DU), ঢাকা।কাঁচপুর ইউনিয়ন এলাকা বাসীরাও লায়ন মোহাম্মদ রাজা রহমানের মত সম্পূর্ণ শিক্ষাগতার যোগ্যতা সম্পন্ন ও সৎ লোককেই তারা চেয়ারম্যান পদে দেখতে চান।  

এলাকাবাসীদর উদ্দেশ্যে এক বাণীতে তিনি বলেন, "একটি সুন্দর, আধুনিক ও জনবান্ধব কাঁচপুর গড়ে তুলতে আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।"তিনি আরও উল্লেখ করেন,"কাঁচপুর: আমাদের ইউনিয়ন, আমাদের গর্ব। আপনাদের সমর্থনই আমার এগিয়ে চলার একমাত্র শক্তি।

এদিকে লায়ন মুহাম্মদ রাজা রহমানের প্রার্থিতা ঘোষণার পর থেকেই কাঁচপুর ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ ভোটারদের মাঝে অভূতপূর্ব উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এলাকাবাসীর আন্তরিক দোয়া ও সমর্থ নিয়ে তিনি কাঁচপুর ইউনিয়নকে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে চান এবং সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

কাঁচপুর ইউনিয়নের উন্নয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা লায়ন মুহাম্মদ রাজা রহমানের

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x