আজ রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর, মান্দার উদ্যোগে আয়োজিত র্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যজীবী, মৎস্যচাষি ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, নিরাপদ মাছ উৎপাদন এবং মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনায় জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি।
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের মধ্যে আধুনিক ও টেকসই মৎস্যচাষ পদ্ধতি সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং মৎস্যসম্পদ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন