উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ মমিন আলী , নওগাঁ প্রতিনিধি : ||
আজ রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর, মান্দার উদ্যোগে আয়োজিত র্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।র্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যজীবী, মৎস্যচাষি ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।এ সময় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, নিরাপদ মাছ উৎপাদন এবং মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনায় জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি।জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের মধ্যে আধুনিক ও টেকসই মৎস্যচাষ পদ্ধতি সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং মৎস্যসম্পদ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।