Nagorik Somoy News

চিকিৎসা সেবায় বৈষম্য নয় সবার জন্য সমান পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ছবি : নাগরিক সময়

পঞ্চগড় জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ও বিভিন্ন স্তরের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) পঞ্চগড় জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এ সভায় হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের সুযোগ-সুবিধা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব এবং হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরহাদ হোসেন আজাদ এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং পঞ্চগড় জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি।

সভায় হাসপাতালের বর্তমান চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। একই সঙ্গে রোগীদের সঠিকভাবে চিকিৎসাসেবা প্রদান, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং হাসপাতালের পরিবেশ আরও উন্নত করার বিষয়ে সংশ্লিষ্টদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়।

এ সময় চিকিৎসাসেবায় কোনো ধরনের বৈষম্য না রেখে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জন্য সমান ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে সেবা প্রদান এবং রোগীবান্ধব পরিবেশ বজায় রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

মতবিনিময় সভায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

চিকিৎসা সেবায় বৈষম্য নয় সবার জন্য সমান পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x