Nagorik Somoy News

সিংড়ায় প্রতি শুক্রবার রোগী দেখবেন চিকিৎসক মৌসুমি

ছবি : নাগরিক সময়

নাটোরের সিংড়া জননী ডায়াগনস্টিক সেন্টারে প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রোগী দেখবেন প্রসূতি, স্ত্রী ও বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ এবং সার্জন ডাঃ মোছাঃ জান্নাতুল ফেরদৌস (মৌসুমি)।

শুক্রবার (১৪ আগস্ট) চিকিৎসক মৌসুমির সিংড়ায় আগমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

ডাঃ মোছাঃ জান্নাতুল ফেরদৌস (মৌসুমি) এমবিবিএস (সিএমসি), বিসিএস (স্বাস্থ্য) এবং এমএস (গাইনী অ্যান্ড অবস্, ফেজ-বি) ডিগ্রিধারী। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের সঙ্গে যুক্ত এবং বর্তমানে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে দায়িত্ব পালন করছেন।

সিংড়া জননী ডায়াগনস্টিক সেন্টারে তাঁর নিয়মিত রোগী দেখার মাধ্যমে স্থানীয় নারী ও প্রসূতি রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সিংড়া জননী ডায়াগনস্টিক সেন্টারে তিনি রোগী দেখবেন।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

সিংড়ায় প্রতি শুক্রবার রোগী দেখবেন চিকিৎসক মৌসুমি

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x