Nagorik Somoy News

নওগাঁ জেলার মান্দায় বিএসটিআইয়ের অভিযানে ৫ হাজার টাকা জরিমানা

ছবি : নাগরিক সময়

নওগাঁর মান্দায় পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা প্রশাসন, মান্দা ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার সমন্বয়ে উপজেলার প্রসাদপুর বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে প্রসাদপুর বাজারের মেসার্স মোল্লা ভ্যারাইটিজ স্টোরে বিক্রির জন্য সংরক্ষিত খাদ্যপণ্যের মধ্যে প্রতিষ্ঠানের নাম-ঠিকানা, মেয়াদ, ওজন ও মূল্যবিহীন বিভিন্ন রং এবং ম্যাকারনি পাওয়া যায়। পরে এসব পণ্য জব্দ করে ধ্বংস করা হয়।

এ ঘটনায় সার্বিক বিবেচনায় দোকানের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার ফিল্ড অফিসার (সিএম) মো. সাখাওয়াত হোসেন।

জনস্বার্থে পণ্যের গুণগত মান নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও বিএসটিআই, বগুড়ার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

নওগাঁ জেলার মান্দায় বিএসটিআইয়ের অভিযানে ৫ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x