উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ মমিন আলী , নওগাঁ প্রতিনিধি : ||
নওগাঁর মান্দায় পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা প্রশাসন, মান্দা ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার সমন্বয়ে উপজেলার প্রসাদপুর বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।অভিযানে প্রসাদপুর বাজারের মেসার্স মোল্লা ভ্যারাইটিজ স্টোরে বিক্রির জন্য সংরক্ষিত খাদ্যপণ্যের মধ্যে প্রতিষ্ঠানের নাম-ঠিকানা, মেয়াদ, ওজন ও মূল্যবিহীন বিভিন্ন রং এবং ম্যাকারনি পাওয়া যায়। পরে এসব পণ্য জব্দ করে ধ্বংস করা হয়।এ ঘটনায় সার্বিক বিবেচনায় দোকানের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানটি পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার ফিল্ড অফিসার (সিএম) মো. সাখাওয়াত হোসেন।জনস্বার্থে পণ্যের গুণগত মান নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও বিএসটিআই, বগুড়ার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।