সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি শিল্প এলাকায় সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। মর্মান্তিক এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।
রোববার (৯ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত এক শোকবার্তায় তিনি নিহতদের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
শোকবার্তায় ইউএনও বলেন, রিয়াদের শিল্প এলাকায় সোফা কারখানায় সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে আত্রাই উপজেলার কয়েকজন প্রবাসী বাংলাদেশির মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। নিহতদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানান তিনি।
মো. মনিরুজ্জামান বলেন, প্রবাসী বাংলাদেশিদের এমন আকস্মিক মৃত্যু তাদের পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। মহান আল্লাহ যেন স্বজনদের এই কঠিন শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন এবং নিহতদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
শোকবার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ পাঠ করা হয়।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন