উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ মমিন আলী , নওগাঁ প্রতিনিধি : ||
সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি শিল্প এলাকায় সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। মর্মান্তিক এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।রোববার (৯ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত এক শোকবার্তায় তিনি নিহতদের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।শোকবার্তায় ইউএনও বলেন, রিয়াদের শিল্প এলাকায় সোফা কারখানায় সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে আত্রাই উপজেলার কয়েকজন প্রবাসী বাংলাদেশির মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। নিহতদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানান তিনি।মো. মনিরুজ্জামান বলেন, প্রবাসী বাংলাদেশিদের এমন আকস্মিক মৃত্যু তাদের পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। মহান আল্লাহ যেন স্বজনদের এই কঠিন শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন এবং নিহতদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন।শোকবার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ পাঠ করা হয়।