Nagorik Somoy News

হাঁসাইগাড়ি বিলের সৌন্দর্য রক্ষা ও পর্যটকদের নিরাপত্তায় জেলা প্রশাসনের নির্দেশনা

হাসাইগাড়ি বিল ছবি : নাগরিক সময়

নওগাঁর অন্যতম দর্শনীয় স্থান হাঁসাইগাড়ি বিলের প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে নওগাঁ জেলা প্রশাসন।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, নওগাঁ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বিলের সৌন্দর্যবর্ধনকারী গাছের সুরক্ষার স্বার্থে গাছ ও বেড়ার আশপাশে কোনো নৌকা ভেড়ানো যাবে না। এ বিষয়ে সকল নৌকার মাঝিকে নির্দেশনা প্রদান করা হয়েছে এবং বিলের বিভিন্ন স্থানে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।

এছাড়া পর্যটক ও নৌকার মাঝিদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রতিদিন সন্ধ্যার পর হাঁসাইগাড়ি বিলে সব ধরনের নৌযান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা সম্বলিত সাইনবোর্ডও বিলের নির্ধারিত স্থানে টানানো হয়েছে।

জেলা প্রশাসন সকল পর্যটক ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে, হাঁসাইগাড়ি বিলের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা এবং নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে প্রশাসনের নির্দেশনা মেনে চলতে এবং সার্বিকভাবে সহযোগিতা করতে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

হাঁসাইগাড়ি বিলের সৌন্দর্য রক্ষা ও পর্যটকদের নিরাপত্তায় জেলা প্রশাসনের নির্দেশনা

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x