উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ মমিন আলী , নওগাঁ প্রতিনিধি : ||
নওগাঁর অন্যতম দর্শনীয় স্থান হাঁসাইগাড়ি বিলের প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে নওগাঁ জেলা প্রশাসন।জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, নওগাঁ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বিলের সৌন্দর্যবর্ধনকারী গাছের সুরক্ষার স্বার্থে গাছ ও বেড়ার আশপাশে কোনো নৌকা ভেড়ানো যাবে না। এ বিষয়ে সকল নৌকার মাঝিকে নির্দেশনা প্রদান করা হয়েছে এবং বিলের বিভিন্ন স্থানে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।এছাড়া পর্যটক ও নৌকার মাঝিদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রতিদিন সন্ধ্যার পর হাঁসাইগাড়ি বিলে সব ধরনের নৌযান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা সম্বলিত সাইনবোর্ডও বিলের নির্ধারিত স্থানে টানানো হয়েছে।জেলা প্রশাসন সকল পর্যটক ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে, হাঁসাইগাড়ি বিলের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা এবং নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে প্রশাসনের নির্দেশনা মেনে চলতে এবং সার্বিকভাবে সহযোগিতা করতে।