Nagorik Somoy News

নওগাঁয় বাস ও ট্রাক শ্রমিক নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা

ছবি : নাগরিক সময়

নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বুধবার (৫ আগস্ট) নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর সভাপতিত্বে নওগাঁ জেলা বাস ও ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জেলার সড়কে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ যান চলাচল নিশ্চিতকরণ, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা, যাত্রীসেবার মানোন্নয়ন এবং পরিবহন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে পরিবহন শ্রমিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকল চালক ও শ্রমিককে ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলা, অতিরিক্ত গতিতে যানবাহন চালানো থেকে বিরত থাকা, মাদকমুক্ত থেকে দায়িত্ব পালন করা এবং যাত্রীদের প্রতি মানবিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ প্রদর্শনের আহ্বান জানান।

এ সময় বাস ও ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ জেলা পুলিশের বিভিন্ন জনবান্ধব উদ্যোগের প্রতি সমর্থন জানান। পাশাপাশি সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ পুলিশের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নওগাঁ জেলা বাস ও ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

নওগাঁয় বাস ও ট্রাক শ্রমিক নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x