Nagorik Somoy News

নওগাঁয় শুরু হলো বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬

ছবি : নাগরিক সময়

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে আজ থেকে শুরু হয়েছে নওগাঁ জেলা বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬।

নওগাঁ শহরের নওজোয়ান মাঠে আয়োজিত এ বৃক্ষমেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। মেলার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা এবং পরিবেশবান্ধব সমাজ গঠনে জনসচেতনতা সৃষ্টি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

মেলার আয়োজকরা জানান, একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

আয়োজনে: জেলা প্রশাসন ও বন বিভাগ, নওগাঁ।

সবার প্রতি আহ্বান— আসুন, একটি করে গাছ লাগাই, সবুজে ভরিয়ে তুলি নওগাঁ।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

নওগাঁয় শুরু হলো বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে আজ থেকে শুরু হয়েছে নওগাঁ জেলা বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬।

নওগাঁ শহরের নওজোয়ান মাঠে আয়োজিত এ বৃক্ষমেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। মেলার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা এবং পরিবেশবান্ধব সমাজ গঠনে জনসচেতনতা সৃষ্টি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

মেলার আয়োজকরা জানান, একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

আয়োজনে: জেলা প্রশাসন ও বন বিভাগ, নওগাঁ।

সবার প্রতি আহ্বান— আসুন, একটি করে গাছ লাগাই, সবুজে ভরিয়ে তুলি নওগাঁ।

Nagorik Somoy News

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x