উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ মমিন আলী , নওগাঁ প্রতিনিধি : ||
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে আজ থেকে শুরু হয়েছে নওগাঁ জেলা বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬।নওগাঁ শহরের নওজোয়ান মাঠে আয়োজিত এ বৃক্ষমেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। মেলার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা এবং পরিবেশবান্ধব সমাজ গঠনে জনসচেতনতা সৃষ্টি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।মেলার আয়োজকরা জানান, একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।আয়োজনে: জেলা প্রশাসন ও বন বিভাগ, নওগাঁ।সবার প্রতি আহ্বান— আসুন, একটি করে গাছ লাগাই, সবুজে ভরিয়ে তুলি নওগাঁ।