Nagorik Somoy News

নওগাঁর ধামইরহাটে পৌরসভারঅভিযানে মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড

ছবি : নাগরিক সময়

নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর কঠোর নির্দেশনায় মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে বিশেষ অভিযান পরিচালনা করেছে ধামইরহাট থানা পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধামইরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মঙ্গলকোটা গ্রামে পরিচালিত এ অভিযানে মাদক সেবনের দায়ে মোঃ রেজাউল করিম (পিতা: মৃত আব্দুল বারী)-কে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে মাদক সেবনের অপরাধে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পুলিশ জানায়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে নওগাঁ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

নওগাঁর ধামইরহাটে পৌরসভারঅভিযানে মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর কঠোর নির্দেশনায় মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে বিশেষ অভিযান পরিচালনা করেছে ধামইরহাট থানা পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধামইরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মঙ্গলকোটা গ্রামে পরিচালিত এ অভিযানে মাদক সেবনের দায়ে মোঃ রেজাউল করিম (পিতা: মৃত আব্দুল বারী)-কে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে মাদক সেবনের অপরাধে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পুলিশ জানায়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে নওগাঁ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলে জানানো হয়েছে।

Nagorik Somoy News

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x