উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ মমিন আলী , নওগাঁ প্রতিনিধি : ||
নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর কঠোর নির্দেশনায় মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে বিশেষ অভিযান পরিচালনা করেছে ধামইরহাট থানা পুলিশ।শুক্রবার (৩১ জুলাই ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধামইরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মঙ্গলকোটা গ্রামে পরিচালিত এ অভিযানে মাদক সেবনের দায়ে মোঃ রেজাউল করিম (পিতা: মৃত আব্দুল বারী)-কে আটক করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে মাদক সেবনের অপরাধে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।পুলিশ জানায়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে নওগাঁ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলে জানানো হয়েছে।