Nagorik Somoy News

ফরিদপুরে ইয়াবাসহ দম্পতি আটক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো

ফরিদপুরের মধুখালী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা বিক্রির সময় এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) বিকেলে উপজেলার আড়পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে সোমবার (২৭ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আড়পাড়া গ্রামের বাসিন্দা বাপ্পি মোল্যা (৩৫) এবং তাঁর স্ত্রী নুরজাহান আক্তার (২৭)।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই দম্পতি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইয়াবা বিক্রির সময় তাদের হাতেনাতে আটক করা হয়। পরে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে ১০৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ হোসেন জানান, বাপ্পি মোল্যার বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং গ্রেপ্তার দম্পতিকে আদালতে হাজির করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ফরিদপুরে ইয়াবাসহ দম্পতি আটক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x