উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফরিদপুর প্রতিনিধি : ||
ফরিদপুরের মধুখালী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা বিক্রির সময় এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) বিকেলে উপজেলার আড়পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে সোমবার (২৭ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আড়পাড়া গ্রামের বাসিন্দা বাপ্পি মোল্যা (৩৫) এবং তাঁর স্ত্রী নুরজাহান আক্তার (২৭)।পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই দম্পতি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইয়াবা বিক্রির সময় তাদের হাতেনাতে আটক করা হয়। পরে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে ১০৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ হোসেন জানান, বাপ্পি মোল্যার বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং গ্রেপ্তার দম্পতিকে আদালতে হাজির করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।