জনপ্রিয় লোকসংগীতশিল্পী কিশোর পলাশ আবারও আলোচনায় এসেছেন, তবে এবার গানের জন্য নয়—নিজের ফুটবলপ্রেমের কারণে। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের সমর্থক এই শিল্পী জানিয়েছেন, প্রিয় দল শিরোপা জিতলে তিনি বুড়িগঙ্গা নদীতে ঝাঁপ দেবেন।
শনিবার (১৯ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে বুড়িগঙ্গা নদীতে নৌকার ওপর বসা একটি ছবি প্রকাশ করেন কিশোর পলাশ। ছবির ক্যাপশনে তিনি লেখেন, "আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে সোজা বুড়িগঙ্গায় ঝাঁপ।" এরপর থেকেই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনাকে সমর্থন করে আসছেন এই সংগীতশিল্পী। নিজের দুই সন্তানকেও আর্জেন্টিনার জার্সি পরিয়ে দলটির প্রতি সমর্থন প্রকাশ করেছেন। ফাইনাল ম্যাচকে ঘিরে তার এই ব্যতিক্রমী ঘোষণার পর ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে—আর্জেন্টিনা সত্যিই শিরোপা জিতলে তিনি কি মাঝরাতেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন?
আগামী ২০ জুলাই রাত ১টায় আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচ শেষে ফলাফলের দিকেই এখন তাকিয়ে রয়েছেন ফুটবলপ্রেমীরা, পাশাপাশি কিশোর পলাশের ঘোষণাও আলোচনার কেন্দ্রে।
লোকজ ও জীবনমুখী গানের জন্য পরিচিত কিশোর পলাশ ‘ভাঙা তরী ছেঁড়া পাল’ গান দিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এছাড়া ‘ভবের বাড়ি’, ‘যৌবন গেলে প্রেম হবে না’, ‘কলঙ্কী’, ‘দিল দিয়া যারে ভালোবাসিলাম’ এবং ‘দয়াল’-সহ অসংখ্য গান দিয়ে তিনি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন