Nagorik Somoy News

ওষুধ কিনে ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ হারাল মাদ্রাসাছাত্র

দিনাজপুরে ট্রাকচাপায় প্রাণ গেল ১২ বছরের মাদ্রাসাশিক্ষার্থীর

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. তছলিম উদ্দিন (১২) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের বিন্যাকুড়ি–বেলতলী আঞ্চলিক সড়কের ব্যাঙ্গের কাঁদো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তছলিম উদ্দিন উপজেলার বেলতলী বাজার এলাকার মাইক ব্যবসায়ী মহসিন আলী বুলুর ছেলে।

পুলিশ জানায়, সূখীপীর বাজার থেকে ওষুধ কিনে বাড়ি ফেরার পথে চট্টগ্রাম থেকে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ওষুধ কিনে ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ হারাল মাদ্রাসাছাত্র

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. তছলিম উদ্দিন (১২) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের বিন্যাকুড়ি–বেলতলী আঞ্চলিক সড়কের ব্যাঙ্গের কাঁদো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তছলিম উদ্দিন উপজেলার বেলতলী বাজার এলাকার মাইক ব্যবসায়ী মহসিন আলী বুলুর ছেলে।

পুলিশ জানায়, সূখীপীর বাজার থেকে ওষুধ কিনে বাড়ি ফেরার পথে চট্টগ্রাম থেকে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Nagorik Somoy News

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x