উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চিরিরবন্দর প্রতিনিধি ||
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. তছলিম উদ্দিন (১২) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের বিন্যাকুড়ি–বেলতলী আঞ্চলিক সড়কের ব্যাঙ্গের কাঁদো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত তছলিম উদ্দিন উপজেলার বেলতলী বাজার এলাকার মাইক ব্যবসায়ী মহসিন আলী বুলুর ছেলে।পুলিশ জানায়, সূখীপীর বাজার থেকে ওষুধ কিনে বাড়ি ফেরার পথে চট্টগ্রাম থেকে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।