Nagorik Somoy News

বেলুচিস্তানে নতুন হামলার দাবি ৪৫ সেনা নিহতের কথা বলছে বিএলএ

পাকিস্তানি সেনাবহরে হামলার দায় স্বীকার বিএলএ নিহতের দাবি ৪৫ ছবি : সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে একাধিক হামলার ঘটনা ঘটেছে। সশস্ত্র গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি (বিএলএ) দাবি করেছে, এসব হামলায় অন্তত ৪৫ জন পাকিস্তানি সেনা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। তবে এ দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বেলুচিস্তান পোস্ট জানায়, বৃহস্পতিবার কোয়েটা-করাচি মহাসড়কে পাকিস্তানি সামরিক বাহিনীর বহরে বড় ধরনের হামলা চালানো হয়। এরপর শুক্রবার সকালে মাস্তুং জেলার খাদকুচা এলাকার মাশা আল্লাহ হোটেলের কাছে আরেকটি সামরিক বহরকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের বরাতে বলা হয়েছে, সর্বশেষ হামলায় তিনটি সামরিক যান লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এতে হতাহতের ঘটনা ঘটেছে বলে দাবি করা হলেও পাকিস্তানের সরকারি কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।

এর আগে খাদকুচা এলাকায় সামরিক কর্মকর্তাদের বহনকারী বাস, নিরাপত্তা দল এবং পরে ঘটনাস্থলে পৌঁছানো অতিরিক্ত সেনাদের ওপর হামলার দায় স্বীকার করে বিএলএ। সংগঠনটির দাবি, ওই হামলায় ৪৫ জনের বেশি সেনা নিহত হয়েছেন।

অন্যদিকে, বিবিসি উর্দু জানিয়েছে, পাকিস্তানি কর্মকর্তারা হামলার ঘটনা নিশ্চিত করলেও নিহত বা আহতের সংখ্যা প্রকাশ করেননি।

শুক্রবার সকালের হামলার দায় এখন পর্যন্ত কোনো সংগঠন আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। তাই হতাহতের প্রকৃত সংখ্যা ও ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

বেলুচিস্তানে নতুন হামলার দাবি ৪৫ সেনা নিহতের কথা বলছে বিএলএ

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x