Nagorik Somoy News

বিদেশ

কম খরচে ও দালালমুক্ত অভিবাসনের নতুন দুয়ার: যাত্রা শুরু করল আন্তর্জাতিক জব পোর্টাল 'রিকুইটো'

বিদেশে কাজের উদ্দেশ্যে যাওয়ার ক্ষেত্রে প্রতারণা, অতিরিক্ত অর্থ অপচয় ও নানা ধরনের মধ্যস্বত্বভোগীদের হয়রানি বন্ধে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন আন্তর্জাতিক জব পোর্টাল ‘রিকুইটো’। কোনো দালাল বা মধ্যস্থতাকারী ছাড়াই বিদেশের নিয়োগকারী প্রতিষ্ঠানের সাথে চাকরিপ্রার্থীদের সরাসরি যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করবে এই প্ল্যাটফর্মটি।শনিবার (১২ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিকুইটোর প্রতিষ্ঠাতা ও তরুণ উদ্যোক্তা মো. সিয়াম হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।কেন এই উদ্যোগ?সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠাতা সিয়াম হোসেন বিদেশে যাওয়ার ক্ষেত্রে প্রবাসীদের নানা দুর্দশার কথা তুলে ধরে বলেন, বর্তমানে বাংলাদেশ থেকে বিদেশে গিয়ে অনেকেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ পান না, আবার কেউ কেউ একদমই বেকার হয়ে পড়েন। এজেন্সির খপ্পরে পড়ে লাখ লাখ টাকার আর্থিক ক্ষতি, সঠিক বেতন না পাওয়া এবং নিয়োগদাতার সঙ্গে যোগাযোগ না থাকার যে সমস্যা তৈরি হয়—তার কার্যকর সমাধান আনবে ‘রিকুইটো’।রিকুইটো যেভাবে কাজ করবে:সহজ প্রোফাইল তৈরি: বিদেশে যেতে আগ্রহী প্রার্থীরা রিকুইটো-এর ওয়েবসাইট বা অ্যাপে নিজেদের শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতার বিবরণ দিয়ে প্রোফাইল তৈরি করতে পারবেন।সরাসরি নিয়োগ ব্যবস্থা: বিদেশের কোম্পানিগুলো তাদের খালি পদের (জব ভ্যাকেন্সি) বিবরণ রিকুইটো-তে পোস্ট করবে এবং সরাসরি যোগ্য প্রার্থীদের প্রোফাইল দেখে বাছাই ও নিয়োগ দিতে পারবে।প্রশিক্ষণ সুবিধা: নিয়োগদাতা কোম্পানির চাহিদা অনুযায়ী প্রার্থীদের প্রয়োজনীয় ভাষাগত ও কারিগরি প্রশিক্ষণ দেওয়ার ব্যবসাও রাখবে এই প্রতিষ্ঠানটি।লাখ টাকার প্রচলিত ধারণায় বদল আনার লক্ষ্য২০২২ সালে ফ্রান্সের প্যারিসে মাত্র ১,২০০ ইউরো বেতনে শুধুমাত্র বিমানের টিকিটের খরচে কাজ করার সুযোগ পেয়েছিলেন সিয়াম হোসেন। সেই ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই তার মনে প্রশ্ন জাগে—কম খরচে সরাসরি কাজ পাওয়ার এই সুযোগ সবার জন্য তৈরি করা সম্ভব।সিয়াম হোসেন জানান, "বিদেশে যেতে হলেই লাখ লাখ টাকা খরচ করতে হবে—এই ভুল ও প্রচলিত ধারণাটি আমরা ভাঙতে চাই। অপ্রয়োজনীয় মধ্যস্থতাকারী বাদ দিয়ে প্রার্থীরা যেন তুলনামূলক নামমাত্র খরচে স্বচ্ছ উপায়ে বিদেশে কর্মসংস্থান গড়ে তুলতে পারেন, সেটাই রিকুইটো-এর প্রধান লক্ষ্য।"

কম খরচে ও দালালমুক্ত অভিবাসনের নতুন দুয়ার: যাত্রা শুরু করল আন্তর্জাতিক জব পোর্টাল 'রিকুইটো'