Nagorik Somoy News

লেবার নেতৃত্ব জিতে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

‘আমার পরিকল্পনা আছে’—যুক্তরাজ্যের নেতৃত্বে আসছেন অ্যান্ডি বার্নহ্যাম ছবি : সংগৃহীত

লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যান্ডি বার্নহ্যাম। শুক্রবার বিশেষ দলীয় সম্মেলনে তার নেতৃত্ব নিশ্চিত হওয়ার মধ্য দিয়ে যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথ প্রায় চূড়ান্ত হয়েছে।

দলীয় নেতা নির্বাচিত হওয়ার পর প্রথম ভাষণে বার্নহ্যাম বলেন, “I Have a Plan”। তিনি জানান, তার লক্ষ্য শুধু সরকার পরিচালনা নয়, বরং মানুষের রাজনীতির প্রতি হারিয়ে যাওয়া আস্থা ফিরিয়ে আনা এবং জনগণের দৈনন্দিন সমস্যার বাস্তবসম্মত সমাধান নিশ্চিত করা।

পরিকল্পনা অনুযায়ী, আগামী সোমবার বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাজা তৃতীয় চার্লসের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। এরপর রাজা অ্যান্ডি বার্নহ্যামকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন। আমন্ত্রণ গ্রহণের পর তিনি যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন এবং নতুন মন্ত্রিসভা নিয়ে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে যাত্রা শুরু করবেন।

২৫ বছরের রাজনৈতিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে বার্নহ্যাম বলেন, তিনি জানেন দেশের মানুষ কী চায়। তার নেতৃত্বে লেবার পার্টি আবারও শ্রমজীবী মানুষের দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে। জনসেবা, সামাজিক ন্যায়বিচার, অর্থনৈতিক বৈষম্য কমানো এবং জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণকে তিনি সরকারের অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন।

গ্রেটার ম্যানচেস্টারের সাবেক মেয়র বার্নহ্যাম ক্ষমতার বিকেন্দ্রীকরণের পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তার মতে, স্থানীয় সরকারগুলোর হাতে আরও ক্ষমতা ও আর্থিক সক্ষমতা তুলে দিলে দেশের প্রতিটি অঞ্চলে সমান উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি আরও প্রতিশ্রুতি দেন, জাতীয় স্বাস্থ্যসেবা (এনএইচএস) শক্তিশালী করা, সামাজিক সেবা সংস্কার, অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তার সরকার কাজ করবে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

লেবার নেতৃত্ব জিতে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x