Nagorik Somoy News

মালয়েশিয়ায় অভিযানে আটক ১১৩ অভিবাসী তাদের মধ্যে ৮১ জন বাংলাদেশি

মালয়েশিয়ার পাহাং রাজ্যে অভিবাসন বিভাগের অভিযানে আটক ১১৩ অবৈধ অভিবাসী; তাদের মধ্যে ৮১ জন বাংলাদেশি। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার পাহাং রাজ্যের হাবু এলাকায় পরিচালিত এক যৌথ অভিযানে ১১৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। আটক ব্যক্তিদের মধ্যে ৮১ জনই বাংলাদেশি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে একটি নির্মাণাধীন মিশ্র ভবন প্রকল্পে এ অভিযান চালানো হয়। অভিযোগ ছিল, সেখানে অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগ দেওয়া হচ্ছিল।

পাহাং অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, অভিযানে মোট ১৪৫ জনের কাগজপত্র যাচাই করা হয়। পরে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১১৩ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৮১ জন বাংলাদেশি, ২৯ জন ইন্দোনেশীয়, ২ জন নেপালি এবং ১ জন মিয়ানমারের নাগরিক। আটক ব্যক্তিদের মধ্যে ১০৭ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন।

অভিবাসন বিভাগ জানিয়েছে, বৈধ ভ্রমণ নথি না থাকা, নির্ধারিত সময়ের বেশি অবস্থান এবং অন্যান্য অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরবর্তী তদন্তের জন্য সবাইকে পাহাং অভিবাসন বিভাগের এনফোর্সমেন্ট কার্যালয়ে নেওয়া হয়েছে।

অভিযানে পাহাং অভিবাসন বিভাগ, স্টেট এনফোর্সমেন্ট ইউনিট এবং জেনারেল অপারেশনস ফোর্সের (পিজিএ) ৭০ জন কর্মকর্তা অংশ নেন।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মালয়েশিয়ায় অভিযানে আটক ১১৩ অভিবাসী তাদের মধ্যে ৮১ জন বাংলাদেশি

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x