Nagorik Somoy News

যুদ্ধ পরিস্থিতিতে ইরানে চার প্রদেশে একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত

চার প্রদেশে পরীক্ষা বন্ধ নতুন সূচির অপেক্ষায় ইরানের শিক্ষার্থীরা

ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে চারটি প্রদেশে একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের সুপ্রিম এক্সামিনেশনস হেডকোয়ার্টার্স জানিয়েছে, হরমোজগান, বুশেহর, খুজেস্তান এবং সিস্তান-বেলুচিস্তান প্রদেশে নির্ধারিত পরীক্ষাগুলো আপাতত নেওয়া হচ্ছে না। এসব পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, অন্য প্রদেশগুলোতে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা চলবে। একই সঙ্গে বাতিল হওয়া প্রদেশগুলোর বাকি পরীক্ষাগুলোও আগের সূচি অনুযায়ী নেওয়ার পরিকল্পনা রয়েছে।

এর আগে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সামরিক ও সংবেদনশীল স্থাপনার কাছাকাছি থাকা কয়েকটি পরীক্ষাকেন্দ্র সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয়। শিক্ষার্থীদের ঝুঁকি কমাতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।

তবে কতগুলো পরীক্ষাকেন্দ্র স্থানান্তর করা হয়েছে বা নতুন কেন্দ্রের বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

যুদ্ধ পরিস্থিতিতে ইরানে চার প্রদেশে একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x