Nagorik Somoy News

কুসুম্বা মসজিদের দানবাক্সে মিলল ১২ লাখ ৮৭ হাজার টাকা স্বর্ণের চামচ ও বৈদেশিক মুদ্রা

নওগাঁর মান্দা উপজেলার ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের দানবাক্স খুলে পাওয়া গেছে বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালঙ্কার। এবার দানবাক্স থেকে নগদ ১২ লাখ ৮৭ হাজার ৪৪৪ টাকা, স্বর্ণের গহনা, একটি স্বর্ণের চামচসহ বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) স্থানীয় প্রশাসন, মসজিদ কমিটির সদস্য, ইমাম ও খাদেমদের উপস্থিতিতে নিয়ম অনুযায়ী দানবাক্স খোলা হয়। পরে শুরু হয় জমা হওয়া টাকা ও অন্যান্য সামগ্রী গণনার কাজ।

ঐতিহাসিক এই মসজিদ দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী আসেন। অনেক ভক্ত-দর্শনার্থী এখানে মানত ও দান করে থাকেন। নিয়ম অনুযায়ী প্রতি তিন মাস পরপর মসজিদের দানবাক্স খোলা হয়।

এবারের দান সামগ্রীর মধ্যে নগদ টাকার পাশাপাশি পাওয়া গেছে স্বর্ণালঙ্কার এবং ভারত ও মালয়েশিয়ার মুদ্রা।

মসজিদ কমিটির সভাপতি ও মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানু জানান, দানবাক্স থেকে পাওয়া অর্থ ও স্বর্ণালঙ্কার যথাযথ হিসাব-নিকাশের মাধ্যমে মসজিদের রক্ষণাবেক্ষণ, উন্নয়নমূলক কাজ ও ধর্মীয় কার্যক্রমে ব্যয় করা হবে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

কুসুম্বা মসজিদের দানবাক্সে মিলল ১২ লাখ ৮৭ হাজার টাকা স্বর্ণের চামচ ও বৈদেশিক মুদ্রা

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x