উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ন‌ওগা প্রতিনিধি : ||
নওগাঁর মান্দা উপজেলার ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের দানবাক্স খুলে পাওয়া গেছে বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালঙ্কার। এবার দানবাক্স থেকে নগদ ১২ লাখ ৮৭ হাজার ৪৪৪ টাকা, স্বর্ণের গহনা, একটি স্বর্ণের চামচসহ বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে।মঙ্গলবার (১৪ জুলাই) স্থানীয় প্রশাসন, মসজিদ কমিটির সদস্য, ইমাম ও খাদেমদের উপস্থিতিতে নিয়ম অনুযায়ী দানবাক্স খোলা হয়। পরে শুরু হয় জমা হওয়া টাকা ও অন্যান্য সামগ্রী গণনার কাজ।ঐতিহাসিক এই মসজিদ দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী আসেন। অনেক ভক্ত-দর্শনার্থী এখানে মানত ও দান করে থাকেন। নিয়ম অনুযায়ী প্রতি তিন মাস পরপর মসজিদের দানবাক্স খোলা হয়।এবারের দান সামগ্রীর মধ্যে নগদ টাকার পাশাপাশি পাওয়া গেছে স্বর্ণালঙ্কার এবং ভারত ও মালয়েশিয়ার মুদ্রা।মসজিদ কমিটির সভাপতি ও মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানু জানান, দানবাক্স থেকে পাওয়া অর্থ ও স্বর্ণালঙ্কার যথাযথ হিসাব-নিকাশের মাধ্যমে মসজিদের রক্ষণাবেক্ষণ, উন্নয়নমূলক কাজ ও ধর্মীয় কার্যক্রমে ব্যয় করা হবে।