মার্কিন নৌ অবরোধ কার্যকর হওয়ার ঘোষণা আসার আগেই হরমুজ প্রণালিতে ইরান-সংশ্লিষ্ট জাহাজের চলাচল উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শিপ-ট্র্যাকিং তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
তথ্য বিশ্লেষণ প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার হরমুজ প্রণালি দিয়ে মোট ১১টি জাহাজ চলাচল করেছে। এর মধ্যে ৯টি ছিল ইরানের বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট। এসব জাহাজের মধ্যে অপরিশোধিত তেল, পরিশোধিত জ্বালানি, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি), মিথানল ও লৌহ আকরিক বহনকারী ট্যাংকার ও কার্গো জাহাজ ছিল।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, একই দিনে উপসাগরীয় অঞ্চলের অন্য তেল ও গ্যাস উৎপাদনকারী দেশগুলোর কোনো তেল বা গ্যাসবাহী ট্যাংকারের প্রবেশ বা প্রস্থানের তথ্য পাওয়া যায়নি।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সব বন্দরকে লক্ষ্য করে নতুন করে নৌ অবরোধের ঘোষণা দেন। পাশাপাশি তিনি সতর্ক করেন, তেহরান আলোচনায় না ফিরলে আগামী সপ্তাহে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালানো হতে পারে।
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার কারণে বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল আগের তুলনায় কমে গেছে। একই সঙ্গে এই সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলসহ বিভিন্ন জ্বালানির দামও ঊর্ধ্বমুখী।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন