htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

যুক্তরাষ্ট্র মেক্সিকো ও বলিভিয়া হারাল হামমুক্ত দেশের মর্যাদা

আন্তর্জাতিক ডেস্ক:
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬ | ভুল রিপোর্ট

যুক্তরাষ্ট্র মেক্সিকো ও বলিভিয়া হারাল হামমুক্ত দেশের মর্যাদা

দুই দশকেরও বেশি সময় পর হামমুক্ত দেশের মর্যাদা হারিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে টানা এক বছরের বেশি সময় ধরে একই ধরনের হাম ভাইরাসের সংক্রমণ চলতে থাকায় এ স্বীকৃতি প্রত্যাহার করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক সংস্থা প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন (পিএএইচও)। চলতি বছরে যুক্তরাষ্ট্রে হাম আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৪০০ ছাড়িয়েছে। এ রোগে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পিএএইচওর পরিচালক ডা. জারবাস বারবোসা জানান, যুক্তরাষ্ট্রের পাশাপাশি মেক্সিকো ও বলিভিয়াও হাম নির্মূলের মর্যাদা হারিয়েছে। এসব দেশে দীর্ঘদিন ধরে টিকাদানের হার কম থাকাকে সংক্রমণ ফিরে আসার অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন তিনি।

বারবোসা বলেন, টিকাদানের ক্ষেত্রে দীর্ঘদিনের ঘাটতি বিশ্বজুড়েই হাম সংক্রমণ আবার ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়াচ্ছে। তাঁর মতে, এই পরিস্থিতি পুরো অঞ্চলের জন্য একটি গুরুতর সতর্কবার্তা।

পিএএইচও জানিয়েছে, হাম নির্মূলের স্বীকৃতি হারানো দেশগুলোকে টিকাদানের হার বাড়াতে সংশোধনমূলক কর্মপরিকল্পনা জমা দিতে হবে। সংস্থাটির টিকাদানবিষয়ক নির্বাহী ব্যবস্থাপক ড্যানিয়েল সালাস বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণে এসব দেশকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, তা পরিকল্পনায় স্পষ্টভাবে তুলে ধরতে হবে।

যুক্তরাষ্ট্রে এক থেকে ছয় বছর বয়সী শিশুদের হাম, মাম্পস ও রুবেলা প্রতিরোধে এমএমআর টিকার দুটি ডোজ নেওয়ার সুপারিশ করা হয়। এ টিকা হাম প্রতিরোধে প্রায় ৯৭ শতাংশ কার্যকর। তবে দেশটিতে এমএমআর টিকাদানের হার কমে ৯২ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হাম সংক্রমণ নিয়ন্ত্রণে জনগোষ্ঠীর মধ্যে রোগ প্রতিরোধক্ষমতা বজায় রাখতে টিকাদানের হার অন্তত ৯৫ শতাংশ হওয়া প্রয়োজন। এই সুরক্ষা নবজাতক এবং যেসব ব্যক্তি চিকিৎসাগত কারণে টিকা নিতে পারেন না, তাঁদের সংক্রমণের ঝুঁকিও কমাতে সহায়তা করে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, হাম নির্মূলের মর্যাদা পুনরুদ্ধারে টিকাদানের আওতা বাড়ানো হবে। সংস্থাটি বলেছে, সংক্রমণের প্রাদুর্ভাব বন্ধ করা, নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং হারানো স্বীকৃতি ফিরে পেতে বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে কাজ চলছে।

এ লক্ষ্যে মানুষকে এমএমআর টিকা নিতে উৎসাহিত করা, টিকা পাওয়ার সুযোগ সম্প্রসারণ এবং যেসব জনগোষ্ঠীতে টিকাদানের ঘাটতি রয়েছে, সেগুলো পূরণে উদ্যোগ নেওয়া হবে।

সিডিসির পরিচালক এরিকা শোয়ার্টজের ভাষ্য, হাম নির্মূলের স্বীকৃতির চেয়ে মানুষের সুরক্ষায় টিকার ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ। সংক্রমণের বিস্তার চিহ্নিত করে আক্রান্ত এলাকাগুলোতে কার্যক্রম জোরদার করতে অঙ্গরাজ্য ও স্থানীয় স্বাস্থ্য বিভাগগুলোকে ১০ কোটি ডলার দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র টিকাসংক্রান্ত নীতিমালায় পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন। অতীতে বিভিন্ন টিকার নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করায় তিনি সমালোচিত হয়েছেন। এমএমআর টিকার নিরাপত্তা নিয়েও তিনি প্রশ্ন তুলেছিলেন। তবে তাঁর দাবি, স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের দায়িত্ব নেওয়ার আগেই যুক্তরাষ্ট্রে হাম সংক্রমণ বাড়তে শুরু করেছিল। প্রতিবেশী দেশগুলোতেও সংক্রমণ বৃদ্ধির কথা উল্লেখ করেন তিনি।

মঙ্গলবারের ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কেনেডি বলেন, হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হিসেবে তিনি এখনো এমএমআর টিকা নেওয়ার পরামর্শ দিচ্ছেন। টিকাদানের ঘাটতি পূরণ এবং জনসাধারণের আস্থা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, টিকার উপকারিতা ও ঝুঁকি নিয়ে পরিবারগুলোর প্রশ্নের জবাব দেওয়া হবে। পাশাপাশি স্বাস্থ্যসেবা প্রদানকারী ও স্থানীয় নেতাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সংক্রমণ প্রতিরোধ, বিস্তার সীমিত করা এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও বলিভিয়ার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশেও হাম সংক্রমণ বেড়েছে। চলতি বছরের শুরুতে ইউরোপের যুক্তরাজ্য, স্পেন ও অস্ট্রিয়া হাম নির্মূলের মর্যাদা হারিয়েছে। এ ছাড়া রাশিয়া, আজারবাইজান ও উজবেকিস্তানও এ স্বীকৃতি হারিয়েছে।

কানাডা গত বছর বড় কয়েকটি হাম প্রাদুর্ভাবের পর হামমুক্ত দেশের মর্যাদা হারায়। তবে চলতি বছর সংক্রমণ বন্ধে দেশটি অগ্রগতি অর্জন করেছে বলে জানিয়েছেন পিএএইচওর পরিচালক।

সার্বিক পরিস্থিতি বলছে, হাম নিয়ন্ত্রণে টিকাদানের ধারাবাহিকতা বজায় রাখা এবং যেসব জনগোষ্ঠী টিকার আওতার বাইরে রয়েছে, তাদের কাছে টিকা পৌঁছে দেওয়া এখন জনস্বাস্থ্য কর্তৃপক্ষের অন্যতম বড় চ্যালেঞ্জ।

বিষয় : যুক্তরাষ্ট্র হাম হাসপাতাল

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র মেক্সিকো ও বলিভিয়া হারাল হামমুক্ত দেশের মর্যাদা

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x