htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

মডেলিংয়ের অফার দিয়ে হোটেলে নিয়ে জোরপূর্বক পর্নোগ্রাফি

আন্তর্জাতিক ডেস্ক:
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬ | ভুল রিপোর্ট

মডেলিংয়ের অফার দিয়ে হোটেলে নিয়ে জোরপূর্বক পর্নোগ্রাফি
ছবি : সংগৃহীত

মডেলিংয়ের কাজের প্রস্তাব পেয়ে নতুন স্বপ্ন নিয়ে হোটেলে গিয়েছিলেন মারিয়াহ রিফ। কিন্তু সেই যাত্রাই তাঁর জীবনের ভয়াবহ এক অভিজ্ঞতার সূচনা করে। ফটোশুটের কথা বলে ডেকে নিয়ে তাঁকে জোরপূর্বক পর্নোগ্রাফিক ভিডিও ধারণে অংশ নিতে বাধ্য করা হয়। পরবর্তী সময়ে সেই ভিডিও ছড়িয়ে পড়ায় সামাজিক অপমান ও দীর্ঘ মানসিক যন্ত্রণার মুখোমুখি হন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে মারিয়াহ তাঁর জীবনের সেই কঠিন অধ্যায় এবং পরবর্তী সময়ে ঘুরে দাঁড়ানোর গল্প তুলে ধরেছেন।

মারিয়াহর বর্ণনা অনুযায়ী, ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে থাকাকালে তাঁর বয়স ছিল ১৯ বছর। আর্থিক সংকটের মধ্যে কাজ খুঁজতে গিয়ে অনলাইন বিজ্ঞাপনে মডেলিংয়ের প্রস্তাব পান তিনি।

মডেল হওয়ার আগ্রহ থেকেই বিজ্ঞাপনটিতে সাড়া দেন মারিয়াহ। পরে এক ব্যক্তি তাঁকে সান দিয়েগোর একটি হোটেলে ফটোশুটের জন্য আমন্ত্রণ জানান। কাজটি বৈধ ও নিরাপদ এমন বিশ্বাস তৈরি করতে তাঁর সঙ্গে এক নারীর কথাও বলিয়ে দেওয়া হয়।

কিন্তু হোটেলে পৌঁছানোর পর পরিস্থিতি বদলে যায়। মারিয়াহর ভাষ্য অনুযায়ী, তাঁকে একটি কক্ষে নিয়ে যাওয়া হয়, যেখানে আগে থেকেই আরেক ব্যক্তি উপস্থিত ছিলেন। বের হওয়ার পথ আটকে তাঁকে নির্দেশ মেনে চলতে চাপ দেওয়া হয়।

মারিয়াহ জানান, নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কার কারণে তিনি পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করেন। পরে তাঁকে একটি ভিডিওতে অংশ নিতে বাধ্য করা হয়। তাঁর পরিচয় গোপন রাখার আশ্বাস দেওয়া হলেও প্রায় আট ঘণ্টা ধরে ভিডিও ধারণ করা হয়। কাজ শেষে তাঁকে ৪ হাজার ৫০০ ডলার দেওয়া হয়েছিল বলে তিনি জানান।

ঘটনার প্রায় এক মাস পর ভিডিওটি ছড়িয়ে পড়তে শুরু করে। পরিচিতজনদের কাছে ভিডিওর লিংক ও স্ক্রিনশট পৌঁছানোর পর ব্যক্তিগত জীবন ও সামাজিক সম্পর্কের ওপর এর গুরুতর প্রভাব পড়ে। সমর্থন পাওয়ার পরিবর্তে তাঁকে অপমানজনক মন্তব্য ও দোষারোপের মুখোমুখি হতে হয়।

মারিয়াহর বর্ণনায়, ওই অভিজ্ঞতা তাঁর মানসিক স্বাস্থ্যে গভীর প্রভাব ফেলেছিল। দীর্ঘদিন তিনি নিজেকেই ঘটনার জন্য দায়ী মনে করতেন। পরে উপলব্ধি করেন, প্রতারণা ও জবরদস্তির মাধ্যমে তাঁকে শোষণ করা হয়েছিল।

মারিয়াহর ভাষ্য অনুযায়ী, ২০২১ সালে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই তাঁর সঙ্গে যোগাযোগ করে। তখন তিনি জানতে পারেন, সংশ্লিষ্ট ভিডিও নির্মাণকারী চক্রের বিরুদ্ধে তদন্ত চলছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এ ঘটনায় জড়িত কয়েকজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। ভিডিও ধারণে যুক্ত থিওডোর জি ২০২২ সালে চার বছরের কারাদণ্ড পান। অন্যদিকে, রুবেন আন্দ্রে গার্সিয়ার ২০ বছর এবং চক্রটির মূল হোতা মাইকেল প্র্যাটের ২৭ বছরের কারাদণ্ডের তথ্যও প্রতিবেদনে উঠে এসেছে।

আদালতে অন্য ভুক্তভোগীদের অভিজ্ঞতা শোনার পর নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে মারিয়াহর উপলব্ধি বদলে যায়। তিনি বুঝতে পারেন, এ ঘটনার দায় তাঁর নয়; বরং প্রতারণা ও জবরদস্তির মাধ্যমে তাঁকে অপরাধের শিকার করা হয়েছিল।

বর্তমানে দুই সন্তানের মা মারিয়াহ অনলাইনে যৌন নিপীড়নের শিকার ব্যক্তিদের সহায়তায় কাজ করছেন। ইন্টারনেটে অনুমতি ছাড়া ছড়িয়ে দেওয়া যৌন হয়রানিমূলক ও ব্যক্তিগত ভিডিও সরানোর উদ্যোগ এবং ভুক্তভোগীদের সুরক্ষায় আইন পরিবর্তনের প্রচেষ্টার সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি।

নিজের জীবনের কঠিন অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অন্যদের সচেতন করা এবং একই ধরনের প্রতারণা থেকে মানুষকে রক্ষা করাই এখন তাঁর অন্যতম লক্ষ্য।

মারিয়াহর অভিজ্ঞতা অনলাইন মডেলিংয়ের প্রস্তাব যাচাই, ব্যক্তিগত নিরাপত্তা এবং সম্মতি ছাড়া কোনো ব্যক্তির অন্তরঙ্গ ভিডিও ধারণ ও প্রচারের বিরুদ্ধে আইনি সুরক্ষার গুরুত্ব তুলে ধরে।

সূত্র: দ্য গার্ডিয়ান

বিষয় : পর্ন‌গ্ৰাফি মডেলিং

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মডেলিংয়ের অফার দিয়ে হোটেলে নিয়ে জোরপূর্বক পর্নোগ্রাফি

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x