স্মার্ট চশমা ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় নকল করে দক্ষিণ কোরিয়ার জাতীয় ট্যাক্স অ্যাকাউন্ট্যান্ট যোগ্যতা পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছিলেন এক পরীক্ষার্থী। পরে নিজেই অসদুপায় অবলম্বনের কথা স্বীকার করায় ঘটনাটি সামনে আসে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত এপ্রিল ও জুলাইয়ে অনুষ্ঠিত পরীক্ষার দুটি ধাপেই সর্বোচ্চ নম্বর পান ওই পরীক্ষার্থী। প্রথম ধাপে ৪০০ নম্বরের মধ্যে তিনি পেয়েছিলেন ৩৯৭ দশমিক ৫। ১৬০টি প্রশ্নের মধ্যে মাত্র একটির উত্তর ভুল হওয়ায় তাঁর ফলাফল নিয়ে সন্দেহ দেখা দেয়। পরে স্মার্ট চশমা ব্যবহার করে নকলের অভিযোগ ওঠে।
প্রথমে অভিযোগ অস্বীকার করলেও পরে আইনজীবীর মাধ্যমে নকলের বিষয়টি স্বীকার করেন তিনি। রোববার সকালে তাঁর আইনজীবীর কাছ থেকে লিখিত স্বীকারোক্তি পাওয়ার কথা জানিয়েছে সিউল মেট্রোপলিটন পুলিশ। এরপর বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
আইনজীবীর ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে নিজের কাজের জন্য অনুশোচনা প্রকাশ করেন ওই পরীক্ষার্থী। সেখানে তিনি জানান, একটি ছোট ক্যামেরার মাধ্যমে পরীক্ষার প্রশ্নের ছবি নিয়ে সেগুলো এআইয়ের কাছে পাঠাতেন। পরে স্মার্টফোনে পাওয়া এআইয়ের উত্তর দেখে পরীক্ষার খাতায় লিখতেন।
নিজের পরিস্থিতি ব্যাখ্যা করে তিনি দাবি করেন, আগের চাকরি ছেড়ে ব্যবসা শুরু করার পর আর্থিক সংকটে পড়েছিলেন। অর্থ উপার্জনের পাশাপাশি মা-বাবাকে হতাশ না করার চাপ থেকেও তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন।
তবে ভবিষ্যতে অন্য কেউ যেন একই কৌশল অনুসরণ করতে না পারেন, সে কারণে নকলের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁর আইনজীবী।
পরীক্ষাটির আয়োজক সংস্থা কোরিয়ার মানবসম্পদ উন্নয়ন পরিষেবা (এইচআরডিকে) জানিয়েছে, পরীক্ষা চলাকালে কক্ষে দুজন পরিদর্শক দায়িত্ব পালন করছিলেন। এরপরও কীভাবে একজন পরীক্ষার্থী প্রযুক্তির সহায়তায় নকল করতে পেরেছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
সাম্প্রতিক সময়ে স্মার্ট চশমাসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পরীক্ষায় অসদুপায় অবলম্বন ঠেকাতে নজরদারি বাড়িয়েছে দক্ষিণ কোরিয়া। গত মাসে গ্যাস প্রকৌশলী সনদ পরীক্ষায় স্মার্ট চশমা ব্যবহার করা এক পরীক্ষার্থীকে সংস্থাটির এআই-চালিত নজরদারি ব্যবস্থার মাধ্যমে শনাক্ত করা হয়।
এ ছাড়া গত অক্টোবরে দেশটির সরকার ঘোষণা দেয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় স্মার্ট চশমা ব্যবহার করে নকল করতে গিয়ে ধরা পড়লে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হবে।
এএফপির তথ্য অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার গুরুত্বপূর্ণ বার্ষিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘সুনেউং’ আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে প্রযুক্তির সহায়তায় নকলের ঘটনা প্রকাশ্যে আসায় বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে প্রেসিডেন্টের কার্যালয়েও।
প্রেসিডেন্টের চিফ অব স্টাফ লিম কোয়াং-হিউন সাংবাদিকদের জানান, এ ধরনের প্রযুক্তিনির্ভর জালিয়াতি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার বিষয়ে কাজ চলছে। এ নিয়ে আলোচনা করতে রোববার বিকেলে প্রেসিডেন্টের নীতিবিষয়ক চিফ অব স্টাফের সভাপতিত্বে একটি বৈঠক আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ঘটনাটি দক্ষিণ কোরিয়ায় পরীক্ষার স্বচ্ছতা ও প্রযুক্তিনির্ভর জালিয়াতি প্রতিরোধে নজরদারি ব্যবস্থা আরও জোরদার করার প্রয়োজনীয়তা সামনে এনেছে।
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন