htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

কিশোরগঞ্জের ক্রিকেট অঙ্গনে নতুন দায়িত্বে রাহাত ইসলাম সাগর

কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপকমিটিতে ছাত্রদল নেতা রাহাত ইসলাম সাগর

কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপকমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাহাত ইসলাম সাগর।

তার এ মনোনয়নের খবরে ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, সাংগঠনিক দক্ষতা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে রাহাত ইসলাম সাগর কিশোরগঞ্জের ক্রিকেটের উন্নয়ন ও প্রসারে ইতিবাচক অবদান রাখবেন। পাশাপাশি জেলার সম্ভাবনাময় ক্রিকেটারদের প্রতিভা বিকাশ এবং নতুন খেলোয়াড় তৈরিতেও তিনি ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন তারা।

ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টদের মতে, যথাযথ উদ্যোগ ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে কিশোরগঞ্জে ক্রিকেটের চর্চা আরও বিস্তৃত করা এবং তরুণ খেলোয়াড়দের জন্য নতুন সুযোগ তৈরিতে এ ধরনের দায়িত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিষয় : খেলার খবর কিশোরগঞ্জ

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

কিশোরগঞ্জের ক্রিকেট অঙ্গনে নতুন দায়িত্বে রাহাত ইসলাম সাগর

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপকমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাহাত ইসলাম সাগর।

তার এ মনোনয়নের খবরে ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, সাংগঠনিক দক্ষতা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে রাহাত ইসলাম সাগর কিশোরগঞ্জের ক্রিকেটের উন্নয়ন ও প্রসারে ইতিবাচক অবদান রাখবেন। পাশাপাশি জেলার সম্ভাবনাময় ক্রিকেটারদের প্রতিভা বিকাশ এবং নতুন খেলোয়াড় তৈরিতেও তিনি ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন তারা।

ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টদের মতে, যথাযথ উদ্যোগ ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে কিশোরগঞ্জে ক্রিকেটের চর্চা আরও বিস্তৃত করা এবং তরুণ খেলোয়াড়দের জন্য নতুন সুযোগ তৈরিতে এ ধরনের দায়িত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Nagorik Somoy News

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x